ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২০০ পর্যটক

খবর টি পড়েছেন : ২৩৫
সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২০০ পর্যটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ফলে ৩ নম্বর সর্তক সংকেট নামিয়ে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। দুর্ঘটনার আশঙ্কায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে আটকা পড়েছেন প্রায় ১২শ পর্যটক।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে সাগরে জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সাগরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় শুক্রবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার ওই নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞার কারণে শুক্রবার সকাল থেকে টেকনাফ জাহাজঘাট থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। সেন্টমার্টিন থেকেও কোনো জাহাজ ছেড়ে আসেনি টেকনাফে। ফলে প্রবাল দ্বীপটিতে আটকে থাকা প্রায় ১২০০ পর্যটক আজ ফিরতে পারছেন না। তবে দ্বীপের আবাসিক হোটেলগুলোতে তারা যেন নিরাপদে অবস্থান করতে পারেন, তা দেখভাল করছে স্থানীয় প্রশাসন।
কক্সবাজার আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ শক্তিশালী হচ্ছে। এটি শনিবার দুপুর অথবা বিকেলের দিকে খুলনা ও বরিশাল উপকূলে আঘাত হানতে পারে। সাগরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকলেও সকাল থেকে কক্সবাজারে কোনো বৃষ্টিপাত হয়নি। তবে আকাশে মেঘ রয়েছে। বাতাসও স্বাভাবিক রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে প্রভাব মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রয়োজনীয় সবাইকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের নিরাপদে নিয়ে আসা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত পরবর্তী সংবাদ ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ: মোজাম্মেল হক

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads