ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

খবর টি পড়েছেন : ২২৬
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশের দিকে এগোতে থাকায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। দ্রুত উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’।
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার, যা ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেলে সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় উপকূলীয় সাত জেলার আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ফসল ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা নেই বলেও জানান প্রতিমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শনিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত পরবর্তী সংবাদ সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২০০ পর্যটক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads