ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোটরসাইকেল চালকদের হেলমেট দিলেন মাশরাফি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০১৯ ২:১৬ অপরাহ্ণ

নড়াইল : সড়কে নিরাপদে যাতায়াতের জন্য ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর থানার সামনের সড়কে চলাচলকারীদের মাঝে ৫শ হেলমেট বিতরণ করা হয়। ওইসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ওসি ইলিয়াস হোসেন, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, পাঠাও এর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অ্যাপস ভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও এর পক্ষ থেকে ব্রান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে ৫শ হেলমেট বিতরণ করা হয়।
মাশরাফি বলেন, যারা হেলমেট পেলেন, তারা বাইক চালানোর সময় অবশ্যই ব্যবহার করবেন। হেলমেট নিয়ে ঘরে ফেলে রাখবেন না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!