ads

বুধবার , ১৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

খবর টি পড়েছেন : ৩০০
শপথ নিলেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও অনৈতিকতার বিরুদ্ধে শপথ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের (বুয়েট) শিক্ষক ও শিক্ষার্থীরা। ১৬ অক্টোবর বুধবার দুপুরে বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে শপথবাক‌্য পাঠ করান বিশ্ববিদ‌্যালয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাফিয়া রিজওয়ানা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামসহ অন‌্য শিক্ষকগণ অংশ নেন।

Shamol Bangla Ads

১৫ অক্টোবর বুয়েটে শিক্ষার্থীরা তাদের মাঠ পর্যায়ের আন্দোলন বন্ধের ঘোষণা দেন। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তারা ওই ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, তাদের অধিকাংশ দাবি মেনে নেয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে তারা সন্তুষ্ট।

শিক্ষার্থীরা বলেন, ‘আববরার হত্যা মামলায় চার্জশিটে যাদের নাম থাকবে তাদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না।’
তারা আরও বলেন, ‘১০ দাবির মধ্যে তিনটি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে। আমরা দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমরা এজন্য তাদের ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ, তিনি এই বিষয়ে সজাগ না থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হতো না।’
শিক্ষার্থীরা বলেন, ‘বুয়েট প্রশাসনের কাছে আমাদের পাঁচটি দাবি ছিল। সেসব দাবির অধিকাংশ বাস্তবায়ন হয়েছে। ওইকারণে আমরা বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মাঠ পর্যায়ের আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এর প্রেক্ষাপটে বুধবার শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে বুয়েট ক্যাম্পাসে উপস্থিত হয়ে শপথ গ্্রহণ করলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুবলীগের শীর্ষ পদে আলোচনায় যারা পরবর্তী সংবাদ সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ মিমের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads