ads

বুধবার , ১৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ মিমের

খবর টি পড়েছেন : ১৬৬
সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ মিমের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অভিনেতা সিদ্দিক ও মারিয়া মিমের সংসারে শোনা যাচ্ছে ভাঙনের সুর। প্রায় ৩ মাস ধরে আদালা থাকছেন তারা। অথচ পরিবারের সম্মতি নিয়ে ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। সিদ্দিককে নিয়ে নানা অভিযোগ মিমের।
মিম জানান, শুধু মিডিয়ায় কাজ করতে না দেয়ায় তারা আলাদা থাকছেন এমন নয়। সিদ্দিকের সঙ্গে সংসার না করার শত শত কারণ রয়েছে। এমন অনেক বিষয় রয়েছে যা বললে গ্রেফতার হবেন সিদ্দিক।
মারিয়া মিম আরও অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে তাদের মধ্যে মনের অমিল শুরু হয়। বিয়ের আগে সিদ্দিক তার কোনো কিছু নিয়ে আপত্তি করত না। তবে এখন করে। মারিয়া আরও বলেন, আমার সব কাজে সিদ্দিকের অভিযোগ। আমি সব ছেড়ে দিতাম। যদি আমার স্বামী আমাকে মানসিকভাবে শান্তি দিত ও ভালোবাসত। সিদ্দিক ঠিক হয়ে যাবে, সুন্দর একটি পরিবার হবে- এই আশায় ৭ বছর পার করলাম। সব কিছু সহ্য করে গেছি এতদিন, আর নয়। সিদ্দিক আমার সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে তিনি বলেন, বিয়ের পর থেকে সিদ্দিক আমার সঙ্গে নানাভাবে প্রতারণা করেছে। ছেলের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে গেছি। সব কিছু তো আর বলা সম্ভব নয়, যদি বলতাম তা হলে এতদিনে ওকে জেলে থাকতে হতো।
তবে, সিদ্দিক জানান ভিন্ন কথা। তিনি বলেন, কেবল মিডিয়ায় কাজ করতে না দেয়াতে আলাদা থাকছেন মিম। মিমকে তিনি তার সংসারে ফিরে আসার আহ্বানও জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পরবর্তী সংবাদ জাতীয় ঐক্যফ্রন্ট’র জরুরি বৈঠক আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads