ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ পাসপোর্ট অফিস থেকে ৩ মানব পাচারকারী গ্রেফতার, ৬ মহিলা উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৩
ময়মনসিংহ পাসপোর্ট অফিস থেকে ৩ মানব পাচারকারী গ্রেফতার, ৬ মহিলা উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ সোমবার দুপুরে এক অভিযানে ৩ জন মানব পাচারকারী গ্রেফতার ও ৬জন ভিকটিমকে উদ্ধার করেছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: জহুরা খাতুন ও র‌্যাব-১৪ এর এএসপি তফিকুল আলম। ওইসময় সুনামগঞ্জ ও সিরাগঞ্জের ৬ জন মহিলাকেও উদ্ধার করে র‌্যাব।
ভিকটিম মহিলারা জিজ্ঞাসাবাদের র‌্যাবকে জানায়, পাচারকারীরা তাদের বিদেশে উচ্চ বেতনে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ময়মনসিংহে পাসপোর্ট করানোর জন্য নিয়ে আসে। তারা সরল বিশ্বাসে চলে আসে। বিদেশে পাচারের উদ্দেশ্যে একাধিক মহিলাকে পাসপোর্ট তৈরি করার জন্য ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: জহুরা খাতুন ও র‌্যাব-১৪ এর এএসপি তফিকুল আলমের নেতৃত্বে সোমবার দুপুরে অভিযান চালানো হয় ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী সদস্যরা পালানোর চেষ্টা করে । পরে র‌্যাব সদস্যরা দৌড়ে ৩জন মানব পাচারকারীকে গ্রেফতার করে। তারা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের মোঃ আমির উদ্দিন (৪০), ময়মনসিংহ সদর উপজেলার আকাশ (২৩), মাসকান্দা এলাকার লিটন (২৫)। উদ্ধারকৃত ৬ জন মহিলা ভিকটিম হচ্ছে- আয়তারা বেগম (৪২) সাং-চিকনাকান্দি, ছাতক সুনামগঞ্জ, মাসুমা বেগম (২২) ছাতক সুনামগঞ্জ, রুমী বেগম (১৭), সাং আলীপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, রহিমা বেগম (২৬) জগন্নাথপুর, সুনামগঞ্জ, নাজমা বেগম (২২) সাং হামিদপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, ঝর্ণা বেগম (২৪) সাং-চিকনাকান্দি, ছাতক সুনামগঞ্জ। জিজ্ঞাসাবাদ শেষে তিন পাচারকারীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গডফাদার ও দুর্নীতিবাজদের সাথে কোনো আপস হবে না… পরবর্তী সংবাদ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads