ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গডফাদার ও দুর্নীতিবাজদের সাথে কোনো আপস হবে না : কাদের

খবর টি পড়েছেন : ১৪১
গডফাদার ও দুর্নীতিবাজদের সাথে কোনো আপস হবে না : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গডফাদার ও দুর্নীতিবাজদের সাথে কোনো আপস হবে না। নিজের দলের লোক অপরাধ করলেও তাকে ছাড় দেয়া হবে না। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি ওইসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নির্দেশনা দিয়ে গেছেন এই অভিযান যেন অব্যাহত থাকে। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে অভিযান চলবে। গডফাদার ও দুর্নীতিবাজদের সাথে কোনো আপস হবে না। দুর্বৃত্তদের চক্র ভাঙতে হবে যতদিন প্রয়োজন হবে, ততদিন এই অভিযান চলবে।
অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর অনেকেই গা ঢাকা দিয়েছে জানিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক কেউই ছাড় পাবে না। সরকার আটঘাট বেঁধেই নেমেছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, মাদক, সন্ত্রাসী কার্যক্রম যতদিন চলবে ততদিন অভিযান চলবে।
ইতিবাচক রাজনীতি করলে সরকারের এই অভিযানকে বিএনপি সাধুবাদ জানাতো মন্তব্য করে তিনি বলেন, বিএনপির সৎসাহস নেই বলে হাওয়া ভবন, খোয়াব ভবন নামে যে দুর্নীতি হয়েছে, তাদের ধরতে পারেনি। সরকারের জনপ্রিয়তা বাড়ায় তাদের গাত্রদাহ হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ আনন্দমোহন বসুর ১৭২তম জন্মদিন পরবর্তী সংবাদ ময়মনসিংহ পাসপোর্ট অফিস থেকে ৩ মানব পাচারকারী গ্রেফতার,…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads