ads

সোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালিতে ভবন ধসে নিহত ১৫, আহত ২৬

খবর টি পড়েছেন : ২২০
মালিতে ভবন ধসে নিহত ১৫, আহত ২৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মালির রাজধানী বামাকোতে রবিবার নির্মাণাধীন ৩ তলা একটি ভবন ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। সরকারি ও স্থানীয় সংবাদমাধ্যম ওইকথা জানায়। খবর এএফপি’র।
জানা যায়, সোমবার ভোররাতের আগে ভবনটি ধসে পড়ে। পরে সেখান থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
জরুরি সেবা সংস্থার কর্মীরা ধ্বংসস্তুপের ভিতর থেকে প্রায় ৪ বছর বয়সের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, উদ্ধার কর্মীরা ধ্বংস্তুপের ভিতর থেকে আরেক জনকে (নারী) জীবিত উদ্ধার করেছে।
এদিকে ভবনের মালিকের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভবনটির উপরের তলা বাকি অংশের ওপর ধসে পড়লে পুরো অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙ্গে যায়।

মালিতে অধিকাংশ ক্ষেত্রে কোন অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় ওই ধরনের ভবন ধস দেশটিতে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইয়েমেনের কারাগারে সৌদিজোটের বিমানহামলা, নিহত ৫০ পরবর্তী সংবাদ তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করলো যুক্তরাষ্ট্র