ads

সোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০১৯ ৫:৫০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিটিআরসিকে ২ সেপ্টেম্বর সোমবার এ নির্দেশ দেন। ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শুরু থেকেই মোবাইল সুবিধা প্রদান না করার জন্য সকল মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান সত্ত্বেও ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর হাতে সিম ও রিম ব্যবহৃত হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।
বিটিআরসি এ ব্যাপারে আগামী ৭ কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোন প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক সিম ব্যবহার বন্ধ তথা তাদেরকে মোবাইল সুবিধা প্রদান না করার বিষয়টি নিশ্চিত করার জন্য সকল মোবাইল অপারেটরকে রবিবার জরুরি নির্দেশ প্রদান করেছে।
এ ব্যাপারে বিটিআরসির উপ-পরিচালক (এসএস) স্বাক্ষরতি জারি করা নির্দেশনায় ‘আগামী ৭ কার্য্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোন প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক সিম ব্যবহার বন্ধ তথা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধাদি প্রদান না করা সংক্রান্ত সকল ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে অবহিতকরণের জন্য মোবাইল অপরেটর কোম্পানিগুলোকে বলা হয়েছে।’

Need Ads
error: কপি হবে না!