ads

সোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবার অভিনয়ে ঐন্দ্রিলা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০১৯ ৬:১১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বুলবুল আহমেদ কন্যা জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় ঝলক দেখিয়েছেন নিয়মিত কিন্তু অজ্ঞাত কোনো কারণে চাহিদা থাকা এই শোবিজ কন্যা নিজেকে গুটিয়ে নেন। বেশ কিছুদিন শোবিজ থেকে দূরে ছিলেন। তবে এই অভিনেত্রী এখন আবার অভিনয় করছেন।
একইসঙ্গে উপস্থাপনাও করছেন বলে জানান। তারই ধারাবাহিকতায় নাগরিক টিভিতে ‘রান্নায় এক্সপার্ট’ শিরোনামের একটি রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি। আগামী মাস থেকেই এটির প্রচার শুরু হবে।
ঐন্দ্রিলা বলেন, এরইমধ্যে এই রান্নার অনুষ্ঠানের ত্রিশ পর্বের শুটিং শেষ করেছি। এখানে শোবিজের নানা অঙ্গনের সেলিব্রেটিদের উপস্থিতি থাকবে। এর আগে চ্যানেল আই ও এসএ টিভিতে রান্নার অনুষ্ঠান করেছি। তবে এটি সেই অনুষ্ঠানগুলো থেকে ভিন্ন পরিকল্পনায় নির্মাণ হচ্ছে। অনুষ্ঠানটি ভিন্নধারার বলে রাজি হয়েছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!