ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোমবার থেকে ভারতে দেখা যাবে বিটিভি

খবর টি পড়েছেন : ১৫১
সোমবার থেকে ভারতে দেখা যাবে বিটিভি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর সোমবার। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ওই সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন। ১ সেপ্টেম্বর রবিবার সরকারি তথ্য বিবরণীতে ওই তথ্য জানানো হয়েছে।

বলা হয়, ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) প্ল্যাটফরম- ডিডি ফ্রি ডিশ-এর মাধ্যমে বিটিভির ওই সম্প্রচার চলবে। এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপি করিমের ‘ডেব্রি অব ডিজায়ার’ মুক্তির অপেক্ষায় পরবর্তী সংবাদ নারীর উন্নয়নে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার ॥…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads