ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০১৯ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রস্তুতি ম্যাচে আল-আমিনের চমক

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আফগানিস্তান বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোখে চোখ রেখে লড়াই করছে বিসিবি একাদশ। প্রথম দিনে ৮৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। বিসিবি একাদশের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন অফ স্পিনার আল-আমিন। তিনি ১৮ ওভারে ৫১ রানে রহমতশাহ, হাসমতউল্লাহ, আসগর আফগান ও ইকরাম আলিখিলকে সাজঘরে ফেরান।
১ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান একাদশ।

Shamol Bangla Ads

প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে সফরকারী আফগানরা। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিং করেন। তারা জোড়া অর্ধশতক পূর্ণ করে অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে যান।

২ ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে জুটি বেঁধে খেলার চেষ্টা করেন জাভেদ আহমেদি ও রহমত শাহ। তাদের ওই জুটিকে উইকেটে সেট হওয়ার আগেই সাজঘরে ফেরান সুমন খান। তার শিকার হয়ে মাত্র ৩ রানে ফেরেন জাভেদ আহমেদি।

Shamol Bangla Ads

বিনা উইকেটে ১৩১ রান সংগ্রহ করা আফগানিস্তান এরপর ৫৬ রানে হারায় ৫ উইকেট। আল-আমিনের স্পিনে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন রহমত শাহ (৭), আসগর আফগান (১৬), হাশমতউল্যাহ শহিদি (২৬) ও ইকরান আলিখিল।

১৮৭ রানে ৫ উইকেট শিকারের পর আফসার জাজাইকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪২ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান মোহাম্মদ নবি। সাবেক এ অধিনায়ক সুমন খানের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৩৩ রান সংগ্রহ করেন।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদি হাসান রানা, আসাদ্দুল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!