ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ার সাজিয়াড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের তিন শ্রেণীর ২১৬জন শিক্ষার্থী গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৭জন সদস্য নির্বাচিত করেন। নির্বাচিত সদস্যরা হলেন ৫ম শ্রেণীর আরিফ গাজী প্রাপ্ত ভোট(৮১), একই শ্রেণীর তামিমা খাতুন(৪৯)ভোট, চতুর্থ শ্রেণীর আশফিকুর রহমান অনিক পান(৮১) ভোট, আপন কুন্ডু পান(৭৩) ভোট ও প্রনয় রায় পান (৬৮) ভোট এবং তৃতীয় শ্রেণীর অহনা কুন্ডু ও রাখি কুন্ডু যৌথভাবে (৬৭) ভোট পেয়ে বিজয়ী হয়। নির্বাচন মনিটরিং’র দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল। উল্লেখ্য, অত্র বিদ্যালয় হতে গত বছর সমাপনী পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এ ছাড়া উপজেলায় ছেলেদের মধ্যে বিজয় সানা ও মেয়েদের মধ্যে সুমাইয়া মোসলেম মিম আলাদাভাবে প্রথম স্থান অধিকার করেন।




