ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০১৯ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইয়েমেনের কারাগারে সৌদিজোটের বিমানহামলা, নিহত ৫০

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০১৯ ৮:০৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক: ইয়েমেনে একটি কারাগারে সৌদি জোটের বিমানহামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিম এলাকায় ১ লা সেপ্টেম্বর রবিবার ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। এ খবর জানিয়েছে তুর্কিভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক।

Shamol Bangla Ads

হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম এক টুইট বার্তায় বলেন, ধামার শহরের বন্দিশালাটি ছিল হামলার লক্ষ্যবস্তু। এতে অন্তত ১শ’ জন আহত হয়েছেন।

সৌদিজোট এক বিবৃতিতে জানায়, বিমানহামলার লক্ষ্যবস্তু ছিল পাশে সংরক্ষণ করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। স্থানীয় বাসিন্দারা বলেন, যেখানে হামলা করা হয়েছিল সেটি একটি বন্দিশালা। এর আগে ২০১৫ সালে ধামার শহরে হুতিদের বন্দিশালাটিতে সৌদি জোটের বিমানহামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।

Shamol Bangla Ads

সৌদি সমর্থিত ইয়েমন সরকার অভিযোগ করে বলছে, কারাগারটি হুতি বিদ্রাহীরা মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

২০১৪ সালে যখন ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা রাজধানী সানাসহ দেশটি কব্জা করে ফেলে; এতে দেশজুড়ে হিংস্রতা ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দেশটিতে সংঘাত শুরু হতে থাকে।

সংঘর্ষ বাড়তে থাকে যখন সৌদি জোট ইয়েমেনের সরকারের পক্ষে হুতিদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৬ সাল থেকে বাড়তে থাকা সংঘর্ষে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

Need Ads
error: কপি হবে না!