ads

শনিবার , ৩১ আগস্ট ২০১৯ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩১, ২০১৯ ৮:১৮ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বন মামলাসহ নানাভাবে হয়রানী বন্ধের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে আদিবাসীদের ভূমি অধিকার ও রক্ষায় স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট শনিবার সকালে উপজেলার বাবেলাকোনা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেমিনার কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ভূমি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের বাবেলাকোনা সুফল-২ প্রজেক্টের জুনিয়র প্রোজেক্ট অফিসার সুরঞ্জন রাকসাম। কারিতাসের বাবেলাকোনা সীডস কর্মসূচীর মাঠ সহায়ক তিলোত্তমা রিছিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তোলার আহবান জানিয়ে বক্তব্য রাখেন কারিতাসের লিগ্যাল এডভাইজার অ্যাডভোকেট দীনেশ দারু, দীঘলাকোনা মিশনের ভারপ্রাপ্ত পালপুরোহিত রেভা ফাদার রবার্ট নকরেক, কর্ণঝোড়া বিট কর্মকর্তা মির্জা গোলাম মোস্তুফা ও সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুজ্জামান প্রমূখ। এতে উপজেলার সীমান্ত এলাকা খারামোরা, খ্রিষ্ঠানপাড়া, হারিয়াকোনা, বাবেলাকোনা ও চান্দাপাড়াসহ গারো পাহাড়ের বসবাসকারী আদিবাসী নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!