ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাফি হত্যাকাণ্ডে মাদ্রাসা কমিটির অবহেলা নেই : তদন্ত কমিটি

খবর টি পড়েছেন : ৬০৮
রাফি হত্যাকাণ্ডে মাদ্রাসা কমিটির অবহেলা নেই : তদন্ত কমিটি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পরীক্ষাকেন্দ্রে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মাদরাসা কমিটির তৎকালীন সভাপতি এনামুল করিমের দায়িত্বে কোনো অবহেলা পায়নি তদন্ত কমিটি। হাইকোর্টে এমন প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) হাবিবুর রহমান।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার গণমাধ্যমের কাছে ওই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই বিষয়ে ২৬ আগষ্ট সোমবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আদালতে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হবে।’
মূলত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাফিকে হত্যার ঘটনায় মাদ্রাসা কমিটির অবহেলা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিলো। সেই কমিটি গত ৭ আগস্ট সোনাগাজী এসে তদন্ত করে।

উল্লেখ্য, এ বছরের ২৬ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার অফিস কক্ষে ডেকে নিয়ে মাদ্রাসার আলিম পরীক্ষার্থী রাফিকে যৌন হয়রানি করেন। ওইসময় রাফি এর প্রতিবাদ করেন এবং ওই বিষয়ে রাফির মা শিরীন আক্তার মামলা করলে পুলিশ অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

Shamol Bangla Ads

এরপর ওই মামলা প্রত্যাহার করার জন্য রাফি ও তার পরিবারের উপর চাপ দেয়া হচ্ছিল। কিন্তু মামলা তুলে না নেয়ায় ৬ এপ্রিল আলিম পরীক্ষা চলাকালে মাদ্রাসার একটি ভবনের ছাদে ডেকে নিয়ে রাফির গায়ে আগুন দেয় বোরকা পরা কয়েকজন। আগুনে শরীরের ৮৫ শতাংশ পুড়ে যাওয়া রাফি ১০ এপ্রিল রাতে হাসপাতালে মারা যান। এর আগে ৮ এপ্রিল তার ভাই মাহমুদুল হাসান নোমান অধ্যক্ষ সিরাজকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

গত ২৯ মে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে চার্জশিটটি জমা দেয়া হয়। চার্জশিটে ১৬ আসামির সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করার সুপারিশ করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৭২২ পৃষ্ঠার অভিযোগপত্রে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজকে হুকুমের আসামি করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সময় জেলে থাকলেও তার নির্দেশনায়ই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বাকি আসামিরা হলেন- সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন (৫৫), সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম (৫০), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন (১৯), হাফেজ আবদুল কাদের (২৫), আফছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মণি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আবদুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), মোহাম্মদ শমীম (২০) ও মহিউদ্দিন শাকিল (২০)।

ওই মামলায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আবদুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ, এমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রানা ও মহিউদ্দিন শাকিল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া অঞ্চলের সিভিল এভিয়েশন প্রধানদের পরবর্তী সম্মেলন বাংলাদেশে পরবর্তী সংবাদ শমী কায়সারের মামলায় প্রতিবেদন ৩০ সেপ্টেম্বর

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads