ads

শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০১৯ ৭:৪৩ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নকশি গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কুদ্দুস উপজেলার ডেফলাই গ্রামের জাবেদ আলীর ছেলে।
জানা যায়, আব্দুল কুদ্দুছ ধানমাড়াই গাড়ি নিয়ে ঝিনাইগাতী উপজেলার ডেফলাই থেকে নকশির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধানমাড়াই কলের সাথে রাস্তার উপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়লে কুদ্দুস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কুদ্দুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট আবেদন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!