ads

বুধবার , ৭ আগস্ট ২০১৯ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০১৯ ১২:৫৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ জুলাই মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শোক বার্তায় ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষমা স্বরাজের পরিবারের প্রতি সমবেদনা জানান। সুষমা স্বরাজ বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিল। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারিয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার অবদান স্মরণ করবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

শোকবার্তায় তিনি আরও বলেন, সুষমা স্বরাজ বারবার লোক সভা ও বিধান সভার সদস্য নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন, ভারতের রাজনীতিতে সুষমা স্বরাজ অসাধারণ জনপ্রিয়তার অধিকারী ছিলেন। বন্ধুপ্রতিম বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা যান সুষমা স্বরাজ।

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে অসুস্থ বোধ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৬৭ বছর বয়সী প্রবীণ ওই রাজনীতিক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!