ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ৯ হাজার টাকা ব্যয়ে ৪৬ পাউন্ড ওজনের একটি কেক ভ্যানে করে বাদ্যবাজনা সহ এক আনন্দর্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। পরে ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান আম্মাান লিটন,সাধারন সম্পাদক খায়রূল ইসলাম মিঠু,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার,যুগ্ন আহবায়ক ফাইজুর রশিদ খশরু,যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু,যুগ্ন আহবায়ক শফিক মান্নান,ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ কাইয়ুম জোমাদ্দার,সাংগঠনিক সম্পাদক স্বপন মল্লিক ও মিরাজ হোসেন প্রমূখ।




