ads

বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেলিটককে লাভজনক করতে আল্টিমেটাম দিলেন পলক

খবর টি পড়েছেন : ৬৭৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, টেলিটককে লাভজনক করতে দুষ্টের দমন এবং শিষ্টের লালন করতে কাকে হায়ার ও ফায়ার করার প্রয়োজন হবে, তা ইনস্ট্যান্ট করতে হবে। সৎ, স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ১৭ জানুয়ারি বুধবার টেলিটক বাংলাদেশ লিমিটেড কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, টেলিটকের জন্য যে ভালো, যার পারফর্ম্যান্স ভালো, তাকে আমরা উৎসাহ দেবো, পুরস্কৃত করবো। কোম্পানির জন্য যে ঝুঁকিপূর্ণ, যে ক্ষতিকর তাকে অবশ্যই আমরা শাস্তি দেবো, সংশোধনের সুযোগ দেবো না।

দুর্নীতিমুক্ত, সৎ, স্বচ্ছ এবং জবাবদিহিতা এই চারটি মূলনীতি অনুসরণ করে চলতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, টেলিটকের কোনো কর্মকর্তা-কর্মচারীর যদি কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকে, কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে সরাসরি শাস্তি দেওয়া হবে। কোনো সংশোধনের সুযোগ দেওয়া হবে না।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমি বিশ্বাস করি টেলিটকে ভালো কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বেশি। অসৎ, অলস, দায়িত্বে অবহেলা করে এরকম কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা হাতেগোনা। সেই অল্পসংখ্যক অসৎ, অলস, দায়িত্বে অবহেলা করে এরকম কর্মকর্তা-কর্মচারীর জন্য যাতে টেলিটক কোম্পানির বা দেশের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সম্পর্ক ঘনিষ্ঠ করতে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ শেখ হাসিনার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া জরুরি ছিল :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads