ads

রবিবার , ৪ আগস্ট ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেনলি ও কিওয়ে মোটর সাইকেলের শো-রুম উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৪, ২০১৯ ১:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইতালিয়ান ব্র্যান্ড বেনলি ও হাঙ্গেরিয়ান ব্র্যান্ড কিওয়ে মোটর সাইকেলের শো-রুম উদ্বোধন করা হয়েছে। ৩ আগস্ট শনিবার রাতে শহরের সজবরখিলা মোড় এলাকায় মেসার্স চেয়ারম্যান অটোমোবাইলস নামে ওই শো-রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জামালপুর রানাগাছা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল ও শেরপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক লাভলু।
ওইসময় মোটর সাইকেল শো-রুম চেয়ারম্যান অটোমোবাইলস স্বত্ত্বাধিকারী সালাহউদ্দিন রাজীব, জামালপুর সদর উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ফজলুল হক, শেরপুরের বিএনপি নেতা হাসানুর রেজা জিয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বেনেলি কিওয়ে মোটর লেখা কেক কাটেন অতিথিসহ অন্যান্যরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!