আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন শুক্রবার সকালে এন,এস,এস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বিকাল ৩টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সভাপতি পদে দৈনিক যায় যায় দিন সংবাদদাতা মোঃ রেজাউল করিম ২১ ভোটের মধ্য ১৪টি ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে দৈনিক সংগ্রাম ও দৈনিক বাংলার বনে পত্রিকার এস, এম নাসির মাহমুদ ১৪টি ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে মস্তফা কবির ৭টি ভোট পান। সাধারন সম্পাদক পদে জসিম উদ্দিন সিকদার ৭ টি ভোট পেয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন। সহ-সভাপতি, এম, সাইদ খোকন। কে এম সোহেল সহ সাধারন সম্পাদক পদে মুনিরুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক পদে রুহুল এ মামুন কোষাধক্ষ্য পদে শফিকুল হক সোহেল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন মোঃ মতিউর রহমান নির্বাচন পর্যবেক্ষনের দায়িত্ব পালন করেন। প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রথম আলো প্রতিনিধি খায়রুল বাসার বুলবুল।




