ads

শনিবার , ২৯ জানুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজনের করোনা শনাক্ত ও চারজনের উপসর্গ ছিল।

Shamol Bangla Ads

মৃতরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার ডা. জাহেদুল ইসলাম (৬১), ঈশ্বরগঞ্জের মিম আক্তার (১৮), জামালপুরের রঘুনাথপুরের হালিম মিয়া (৬০), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮) ও টাঙ্গাইলে মধুপুরের সামাদ (৫৫)। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন বলেন, আইসিইউতে ছয়জনসহ এই হাসপাতালের করোনা ইউনিটের মোট ৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৪৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৭৭টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

Need Ads