ads

শনিবার , ২৭ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় যাচ্ছে না সুন্দরবন

খবর টি পড়েছেন : ৪২৮
বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় যাচ্ছে না সুন্দরবন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন সুন্দরবনকে বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করছে না ইউনেস্কো।আজারবাইজানের বাকুতে বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, একুশ সদস্য বিশিষ্ট বিশ্ব ঐতিহ্য কমিটিতে সুন্দরবনকে বিপন্ন তালিকায় রাখার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হয়। পরে সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত হয়।
সুন্দরবনের পাশে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ, বনের ভেতর দিয়ে জাহাজ চলাচলসহ বিভিন্ন কারণে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে আছে- এমন অভিযোগ করে আসছে বাংলাদেশের পরিবেশবাদীরা। এ নিয়ে আশঙ্কাও ছিল সুন্দরবন বাদ পড়তে পারে। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সামাজিক সম্প্রীতি ও উদারতার প্রতীক শেখ হাসিনা :… পরবর্তী সংবাদ বর্ষার কদম ফুল হারিয়ে যাচ্ছে কেন?