ads

বুধবার , ২৪ জুলাই ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে চরাঞ্চল যুব ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৪, ২০১৯ ৫:১০ অপরাহ্ণ

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন চরাঞ্চল যুব ঐক্য পরিষদের উদ্যোগে ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসানের সহযোগিতায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই বুধবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউপির ৬ ও ৭ নং চর, গোয়ালপাড়া, পয়স্তীরচর, জঙ্গলদী, হরিণধরা ও ভাগলগড় এলাকার প্রায় ১ হাজার বন্যাদুর্গতদের মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, শুকনো বিস্কুট ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে চরাঞ্চল যুব ঐক্য পরিষদের সভাপতি মো: জাকি-বিল্লাহ লুলু, বারেক মিয়া, শফিক দেশান্তর, মোশারফ মেম্বার, ডাঃ বারেক, বিদ্যুৎ, বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, লেবু, রফিকুল ইসলাম, এনামুল হোসেন, তোফাজ্জল মিয়া, আহমদ হোসেন, নুরুল ইসলাম, মানিক মিয়া, আব্দুল করিম, হযরত আলী, সুজন মিয়া, রুকন মিয়া, লিটন শরিফুল ইসলাম, উজ্জল মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে সংগঠনের প্রধান উপদেষ্টা , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান বলেন, চরাঞ্চলের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন চরাঞ্চল যুব ঐক্য পরিষদের উদ্যোগে শিশুদের মাঝে খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ সংগঠন সবসময়ই বন্যাকবলিতদের পাশে থাকবে।

Need Ads
error: কপি হবে না!