শ্যামলবাংলা ডেস্ক : উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে শেরপুরের রোদেলা হোড় প্রিয়ন্তী। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ ২৬ জুন বুধবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রিয়ন্তীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন। রোদেলা হোড় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও শেরপুর পৌর শহরের মাধবপুর এলাকার কল্যাণ হোড় ও শিউলি হোড়ের মেয়ে।
এবার নিয়ে প্রিয়ন্তী জাতীয় পর্যায়ে ৭ বার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে।




