ads

রবিবার , ৩০ জুন ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন শেরপুরের প্রান্ত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩০, ২০১৯ ৮:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন শেরপুরের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রনেতা খালেদ রাহাত প্রান্ত। ২৮ জুন শুক্রবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের সুপারিশকৃত ২৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের আব্দুর রহিম ও হুরে জান্নাতের ছেলে খালেদ রাহাত প্রান্ত ২০১৩ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন। এর আগে তিনি গড়জরিপা ইউনয়ন ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক ও তার কলেজের কবি নজরুল হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া গুলশান থানা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রলীগ ছোট বেলা থেকেই পছন্দের সংগঠন ছিলো। জয় বাংলা শ্লোগানের সাথে আমার সম্পর্কটা আত্মার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আদর্শ ও অনুপ্রেরণার উৎস। সেই অনুপ্রেরণায় এগিয়ে যেতে চাই। সেইসাথে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ডা. সৈয়দ মিজানুর রহমান ও বর্তমান সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম হৃদয়সহ গ্লাস আন্ড সিরামিক শাখার সভাপতি বেনজির রহিম খান বিপুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Need Ads
error: কপি হবে না!