ads

বুধবার , ২৬ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরোপের দুই দেশ মাতাতে গেলেন ‘জেমস’

খবর টি পড়েছেন : ১৮৯
ইউরোপের দুই দেশ মাতাতে গেলেন ‘জেমস’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যাশলবাংলা ডেস্ক : দেশের মাটিতে নিয়মিতই একের পর এক কনসার্টে অংশ নেন নগর বাউল জেমস। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বিশাল ভক্তকূল আছে তার। তাই এবার গান শোনাতে ছুটেছেন বিদেশে। ২৫ জুন মঙ্গলবার সকালের এক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জেমস।
২৮ জুন গাইবেন সুইডেনের স্টকহোমে ও ২৯ জুন গাইবেন ডেনমার্কের কোপেনহেগেনে ওই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক এবং ফেস মিডিয়া ইভেন্ট। ওই তথ্য নিশ্চিত করেছেন, জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন।
রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘আমরা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থান করছি। ২৮ জুন সুইডেনের স্টকহোমে গাইতে যাবেন জেমস ভাই। ওই শো শেষে ফিরে এসে পরের দিন ২৯ জুন ডেনমার্কে শো করবেন। ১ জুলাই ঢাকায় ফেরা হবে। ৪ জুলাই কক্সবাজারে আরেকটি শোতে অংশ নিবেন জেমস।’

চলতি বছরের শুরু থেকে জেমস ও তার দল মূলত দেশের স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। এরমধ্যে গত ১ মে প্রথমবারের মতো গান শোনাতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। সামনের ৬ মাস দেশের বাইরে বেশ কিছু শো’র আমন্ত্রণ রয়েছে জেমসের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে জয়ার শিডিউল পাওয়া গেলো পরবর্তী সংবাদ সরকারের চ্যালেঞ্জ হলো নদীকে রক্ষা করা : নৌপরিবহন…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads