রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ গ্রাম উন্নয়ন ও শিশু সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও পরবর্তী পরিকল্পনা নিয়ে শেরপুরের শ্রীবরদীতে এপি পর্যায়ের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী এপি, শেরপুর এপিসি, গ্রেটার ময়মনসিংহ রিজিওন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ফেসিলেটর হিসেবে বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার মুক্তি মারিও মন্ডল। ছনকান্দা গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গোলাম মোস্তুফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের উপজেলা বিআইএলজিএস প্রোজেক্টের কো-অর্ডিনেটর সুজিত চিশিম, প্রোজেক্ট অফিসার হারুনুর রশিদ, প্রোজেক্ট অফিসার ফ্লোরা মাং সাং, মুন্সিপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চন্দনা মালাকার, কুতুবপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দুলাল ও কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ। কর্র্মশালায় গ্রাম উন্নয়নে বিগত দিনের কার্যক্রম ও আগামি দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা। এতে উপজেলা ৫৩টি গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




