স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক হাজার পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুন শুক্রবার দুপুর ১টার দিকে শহরের খোয়ারপাড় মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল জুব্বার (৩৫) কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার খাটিয়ামারি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর একটার দিকে শহরের খোয়ারপাড় মোড়ে সদর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ওইসময় কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী রৌমারি এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে সিএনজি অটোরিক্সা থেকে নামার সময় আব্দুল জুব্বারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে আন্ডারওয়ারের পকেটে লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শেরপুর সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় তিনি বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।




