ads

শনিবার , ১৮ মে ২০১৯ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ ‘ইত্যাদি’র বিশেষ আয়োজনে ফেরদৌস-পূর্ণিমা

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০১৯ ১২:২৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ঈদ এলেই আমাদের চারপাশ আনন্দ-উৎসবে ভাসে। আর প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ্য নিয়ে আসে ঈদের বিশেষ ইত্যাদি। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন ইত্যাদির বিশেষ ঈদ পর্ব দেখার জন্য।
প্রতি ঈদেই ইত্যাদিতে বিষয় ভাবনার নতুনত্ব ও গভীরতা দর্শকদের দেয় আনন্দের ভিন্ন মাত্রা। এবার থাকছে দর্শক প্রিয় ৪ অভিনয় তারকাকে নিয়ে একটি বিষয় ভিত্তিক গান ও নৃত্য। আর নৃত্যগীত এই পর্বটিকে প্রাণবন্ত করেছেন জনপ্রিয় চিত্রতারকা ফেরদৌস, পূর্ণিমা ও এই প্রজন্মের সিয়াম এবং পূজা। এই পর্বের জন্য প্রেম বিষয়ক জনপ্রিয় দু’টি লোকসঙ্গীতের সমন্বয়ে কিছু নতুন কথার সংযোজনে ভিন্ন আঙ্গিকের একটি নতুন গান করা হয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। বেশ কিছু তরুণ গায়ক-গায়িকার বিভিন্ন ধরনের কণ্ঠ প্রতিভাকে কাজ লাগিয়ে হানিফ সংকেত এই গানটি তৈরী করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্য পরিচালক মামুন। তারকা সমৃদ্ধ চমৎকার এই পরিবশনাটি উপস্থিত কয়েক হাজার দর্শক দারুণভাবে উপভোগ করেছেন।
শিল্পীরা বলেন, শত ব্যস্ততা থাকলেও তাদেরও প্রিয় অনুষ্ঠান ইত্যাদির জন্য সময় বের করতে চেষ্টা করেন। ইত্যাদি যেন শিল্পীদের একটি মিলন কেন্দ্র। তারা বলেন, এখানে এলে নতুন-পুরানা অনেকর সঙ্গেই দেখা হয়। আড্ডায় আড্ডায় কখন যে মধ্যরাত গড়িয়ে যায় টেরই পাওয়া যায় না।
হানিফ সংকেতও শিল্পীদের এই আন্তরিকতা ও সহযোগিতায় মুগ্ধ। তিনি বলেন, পরিকল্পনাজনিত কারণে অনেক আগে থেকে সিডিউল নেয়া না থাকলেও ইত্যাদির প্রয়োজনে যখন যাকে প্রয়োজন হয়, যোগাযোগ করলে-সবাই আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন। সেজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Need Ads
error: কপি হবে না!