ads

বৃহস্পতিবার , ১৬ মে ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বঙ্গবন্ধু চত্ত্বর উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০১৯ ৯:৪৬ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু চত্ত্বরের উদ্বোধন করা হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অঙ্গণে ওই চত্ত্বর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা পরিষদ সদস্য আবু জাফর ও আব্দুল্লাহেল আল আমিন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মির্জা মাশরুর হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, ছালাহ উদ্দিন ছালেম, যুবলীগ আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন প্রকৌশলী একেএম ফজলুল হক চান এমপি।

Need Ads
error: কপি হবে না!