ads

শনিবার , ৪ মে ২০১৯ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষক ইদ্রিস হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান হবি গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
মে ৪, ২০১৯ ৫:৩৮ অপরাহ্ণ

হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পিস্তলের গুলিতে চাঞ্চল্যকর কৃষক ইদ্রিস হত্যা মামলার প্রধান আসামী, স্থানীয় যোগানিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। ২ মে বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতারকৃত হবি চেয়ারম্যানকে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হলে তার দেওয়া তথ্য ও দেখানো মতে ওই হত্যাকা-ে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় শনিবার ইউপি চেয়ারম্যান হবিকে প্রধান আসামী ও ২ জনকে সহযোগী আসামী করে অস্ত্র আইনে পৃথক আরও একটি মামলা রেকর্ড হয়েছে নালিতাবাড়ী থানায়। অন্যদিকে ইউপি চেয়ারম্যান হবিকে গ্রেফতার ও হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের দ্রুত সফলতার পাশাপাশি এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এদিকে ওই অভিযানের বিষয়ে শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়েরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার রাত ২টার দিকে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের তত্বাবধানে নালিতাবাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে চাঞ্চল্যকর কৃষক ইদ্রিস হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির অবস্থান নিশ্চিত হয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর হবিকে গ্রেফতার হয়। শুক্রবার রাতে গ্রেফতারকৃত হবি চেয়ারম্যানকে নিয়ে নালিতাবাড়ী থানায় পৌঁছে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকা-ে নিজের ব্যবহৃত পিস্তলের অবস্থান সম্পর্কে তথ্য দিলে তাকে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে রাতেই অভিযান পরিচালিত হয়। এক পর্যায়ে নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দায় অবস্থিত তার তৃতীয় স্ত্রীর বসতবাড়ির একটি নারকেল গাছের গোড়ার মাটি খুঁড়ে ওই হত্যাকা-ে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইউপি চেয়ারম্যান হবিকে গ্রেফতারের মধ্য দিয়ে চাঞ্চল্যকর ওই হত্যা মামলার ২৭ আসামীর মধ্যে ১০ আসামীকেই এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ২৫ এপ্রিল দুপুরে যোগানিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি দলবল নিয়ে পার্শ্ববর্তী কুত্তামারা গ্রামে কৃষক ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের লাইসেন্সবিহীন পিস্তলের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় কৃষক ইদ্রিস আলী। ওই ঘটনায় ২৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!