ads

সোমবার , ৩০ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫০ মিলিয়নে চেলসিতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩০, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

ব্রাইটন এন্ড হোব আলবিয়নের ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে দলে ভিড়িয়েছে চেলসি। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোন পক্ষে। তাকে কিনতে ৫০ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৮৪০ কোটি টাকা খরচ হচ্ছে চেলসির। ব্রাইটনের সঙ্গে সমঝোতা হয়ে গেছে। ২০৩২ সাল পর্যন্ত ব্লুজদের সঙ্গে চুক্তি করছেন পেদ্রো।

Shamol Bangla Ads

সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক দাবি করেছে, নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে লড়াই করে পেদ্রোকে কিনেছে চেলসি। দ্রুতই তার মেডিকেল সম্পন্ন হবে এবং চুক্তির ঘোষণা দেবে ব্লুজরা। এরপরই চেলসির ক্লাব বিশ্বকাপের দলে যোগ দেবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

চেলসিতে স্ট্রাইকার হিসেবে আছেন নিকোলাস জ্যাকসন। তিনি গোল করতে পারলেও গতি, গাফিলতি আর গোল মিসের কারণে সমালোচিত হয়েছেন। পেদ্রো নেতো আছেন চেলসিতে। জোয়াও পেদ্রো দারুণ এক প্রতিভাবান এবং টেকনিক্যাল স্ট্রাইকার হিসেবে পরিচিত।

Shamol Bangla Ads

অনেকটা লিভারপুলের সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোর মতো। যিনি ফলস নাইনে খেলতে পারেন, নাম্বার টেন পজিশনে খেলতে পারেন আবার লেফট উইঙ্গেও খেলতে পারেন। নিচে নেমে খেলতে পছন্দ করায় ও বিল্ড আপে ভূমিকা রাখার কারণে পেদ্রোকে পছন্দ করেন অনেক কোচই।

যদিও ব্রাইটনে সদ্য শেষ হওয়া মৌসুমের চেয়ে আগের মৌসুমে অনেক ভালো খেলেছেন পেদ্রো। ২০২৪-২৫ মৌসুমে তিনি সব মিলিয়ে ১০ গোল করেছেন। ২০২৩-২৪ মৌসুমে ছিল ২০ গোল। এমনকি লিগের সর্বশেষ পাঁচ ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে নিষিদ্ধ ছিলেন তিনি। মোটা অঙ্কের অর্থে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে বিক্রি করতে পেরে খুশিই হওয়ার কথা ব্রাইটনের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!