ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে কপাল ও মাথা বিহীন শিশুর জন্ম : উৎসুক দর্শকের ভীড়

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ৫:২১ অপরাহ্ণ

matha sada sisuটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরে অবস্থিত নিরাময় জেনারেল (প্রা:)হাসপাতালে  শনিবার ১২টায়  মাথা বিহীন শিশুর জন্ম হয়েছে। মাথা বিহীন শিশুর জন্মকে কেন্দ্র করে স্কুল, কলেজ,শ্রমিক ব্যবসায়ী সহ শত শত উৎসুক দর্শকের ভীড় জমায় ওই ক্লিনিকে এক পলক শিশুটিকে দেখার জন্য।
নিরাময় জেনারেল (প্রা:)হাসপাতালের ইসিজি অপারেটর সিরিন আক্তার জানান, শনিবার ১২টা সময় ঘাটাইল উপজেলার কালিয়াগ্রাম গ্রামের রহমত আলীর স্ত্রী নাছিমা আক্তারকে গর্ভপাতের জন্য অপরেশন থিয়েটারে নিয়ে যায়। নিরাময় জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের ডা: ফিরুফা তাজনিন সুমি অপরেশন শেষে এই মাথা ও কপাল বিহীন  শিশুটির জন্ম হয়। নিরাময় জেনারেল (প্রা:)হাসপাতালে মাথা ও কপাল ছাড়া শিশুর সংবাদটি মূহুর্তের মধ্যে চারিদিক ছড়িয়ে পড়ে। এক মূহুর্তে শতশত লোক শিশুটি দেখার জন্য ভীর জমায়। হাসপাতাল কর্তৃপক্ষ জন স্রোত এড়াতে শিশুটিকে স্থানান্তর করার নির্দেশ দেন। ডা: ফিরুফা তাজনিন সুমি জানান, শিশুটির চোখের উপরের অংশ কপাল ও মাথার খুলি নেই। আর সকল অঙ্গ পতঙ্গ সবই আছে। তিনি আরো জানান- দুই এক দিন আগে মায়ের পেটেই মারা গেছে। শিশুটি দেখতে অদ্ভুত ধরনের যা সাধারন শিশুর চাইতে অন্যরকম।

Need Ads
error: কপি হবে না!