ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনামূল্যে আইনগত সহায়তা পেয়েছেন প্রায় ৪শ বিচারপ্রার্থী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৯ ৮:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা নিশ্চিতকরণের আওতায় শেরপুরে গত ১ বছরে বিনামূল্যে আইনগত সহায়তা পেয়েছেন প্রায় ৪শ বিচারপ্রার্থী। ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসে প্রকাশিত হয়েছে ওই তথ্য।
নবাগত জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) ও লিগ্যাল এইড কমিটির পদাধিকারী সদস্য সচিব জুলফিকার হোসাইন রনি জানান, গত এক বছরে জেলায় লিগ্যাল এইড কমিটির আওতায় ফৌজদারী, দেওয়ানী ও পারিবারিক মিলে বিচারাধীন মোট ২৯৫টি মামলার মধ্যে ৭৮টি মামলার বিচার নিষ্পত্তি হয়েছে। এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় মোট ৩৫টি আবেদনের মধ্যে ২৫টির নিষ্পত্তিসহ ২৬৯ জন মানুষ আইনগত পরামর্শ পেয়েছেন। আর বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় একই সময়ে প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকা আদায় হয়েছে। আগামী বছর ওই আদায়ের হার দ্বিগুণ করার বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, জেলা কমিটির পাশাপাশি প্রতিটি উপজেলা ও ইউনিয়ন ইউনিটকে কার্যকর ও গতিশীল করার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর যেকোন পক্ষের (বাদী বা বিবাদী) পাশাপাশি স্বাবলম্বী ব্যক্তিদেরও এখন লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ গ্রহণের সুযোগ রয়েছে।
এ ব্যপারে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ কেএম শহীদ আহম্মেদ বলেন, লিগ্যাল এইড কার্যক্রম শুরুর পর থেকেই শেরপুরে জেলা লিগ্যাল এইড কর্মকর্তার পদটি শূন্য ছিল। একজন সিনিয়র সহকারী জজকে ভারপ্রাপ্ত হিসেবে রেখে ওই দায়িত্ব চালানো হতো। এখন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা পদটির শূন্যতা পূরণ হওয়ায় এবং তিনি আমাদের পরামর্শে সার্বক্ষণিক লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে চিন্তা-ভাবনার সুযোগ পাওয়ায় আমরা আশান্বিত যে সামনে দিনে লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল হবে। এর মধ্যে দিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে আইনগত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Need Ads
error: কপি হবে না!