ads

বুধবার , ২৪ এপ্রিল ২০১৯ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে যে সরকারই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে : গওহর রিজভী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে। ভবিষ্যতে আরও ভালো হবে। এতে আমাদের কোনো বিভেদ হবে না।’ তিনি ২৪ এপ্রিল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে বিজেপি-কংগ্রেস যে কেউ ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এর কারণ হলো আমাদের এ সম্পর্ক দুই দেশের মানুষ এবং সরকারের সঙ্গে।’
তিনি আরও বলেন, ‘নতুন সরকার নতুন ম্যান্ডেট নিয়ে আসবে। মোদি সাহেব আসুক বা যে কেউ আসুক আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে।’
এর আগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ড. গওহর রিজভী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার আশীষ চক্রবর্তী।
এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা। অনুষ্ঠানে সরাইল উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও পাঁচজন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!