ads

বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের মঞ্চে কদর বেড়েছে লালন কন্যা জেসমিনের

খবর টি পড়েছেন : ২৪৪
শেরপুরের মঞ্চে কদর বেড়েছে লালন কন্যা জেসমিনের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’, ‘মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও সনে’, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’- মরমী সঙ্গীতশিল্পী সাধক লালনের হৃদয় দোলানো সুরেলা কণ্ঠের ওইসব গান এখন শেরপুরের মঞ্চে মঞ্চে উচ্চারিত হয়। ওইসব গান শুনে ফকির লালনকে স্মরণ করে বিহবল হয়ে যান অনেক শ্রোতাই। আর মঞ্চে মঞ্চে লালনের ওই গান শোনাচ্ছেন শেরপুরের উদীয়মান সঙ্গীতশিল্পী জেসমিন আক্তার (১৮)। লালনের গান গেয়ে কেবল তার কদর ও জনপ্রিয়তাই বাড়েনি, সে নিজেও পরিচিতি পেয়েছে লালন কন্যা হিসেবে। সে ২ এপ্রিল রাতে শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসবে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠের মুক্তমঞ্চে সুরেলা কণ্ঠে গান গেয়ে হাজার হাজার দর্শক-শ্রোতাকে যেভাবে মুগ্ধ করেছে, তাতে সঙ্গীত জগতের অনেকেই এখন তাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী।
শেরপুর শহরের বারাকপাড়া মহল্লার কাজী জাহাঙ্গীর আলম ও মাহমুদা বেগম দম্পতির ৫ ছেলে-মেয়ের মধ্যে জেসমিন তৃতীয়। সে ২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে শেরপুর সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছে। ২০১৫ সালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার প্রিজম প্রিপারেটরি এন্ড হাইস্কুলের শিক্ষার্থী অবস্থায় নিজ এলাকার একটি বৈশাখী মেলায় গান পরিবেশনের মাধ্যমে জেসমিনের গানের জগতে যাত্রা শুরু। এরপর মা মাহমুদা বেগমের প্রেরণায় রূপান্তর শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকনের হাত ধরে সঙ্গীতচর্চা শুরু করে জেসমিন। এরপর শিল্পকলা একাডেমীতে সঙ্গীতচর্চায় সহযোগিতার হাত বাড়ান প্রশিক্ষক আলিমুল ইসলাম। এরপর থেকেই ধাপে ধাপে বেড়ে উঠায় সাংস্কৃতিক অঙ্গনে তার পরিচিতি ঘটে। সেই থেকে জেলা সদরসহ প্রত্যন্ত বিভিন্ন এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীতপিপাসু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সে।
শুরু থেকে এখনও প্রায় প্রতিনিয়ত হাতে-খড়ি দেওয়া শিক্ষক রুকনের তালিম নিয়েই চলছে তার ওই সঙ্গীত চর্চা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় টেলিভিশনের নামি-দামি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ গ্রহণ করার সুযোগ হয়ে ওঠেনি তার। তবে জেসমিন জানায়, ইতোমধ্যেই জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা পুরস্কার, রেডক্রিসেন্ট পুরস্কার ও ২০১৭ সালে পাতাবাহার খেলাঘর আসরের রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। এছাড়াও বৃহত্তম ময়মনসিংহে সাংস্কৃতিক ফোরাম প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল সে। তারই ধারাবাহিকতায় এখন সে লালনগীতির পাশাপাশি আধুনিক পল্লীগীতি ও লোকগীতি গেয়ে দর্শক-শ্রোতাদের ভালোবাসায় জেলার সাংস্কৃতিক অঙ্গণে ব্যাপক পরিচিতি লাভ করেছে। যে কারণে হারানো দিনের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইড়া রে, হলুদিয়া পাখি সোনারই বরণ, পাখিটি ছাড়িল কে’- গানগুলো তার কণ্ঠে শুনে বিমোহিত হয়ে পড়েন দর্শক-শ্রোতারা। ওইসব গান নিয়ে এখন সে শেরপুরের বাইরেও জামালপুর ময়মনসিংহের পাশাপাশি রাজধানী ঢাকার কিছু প্রোগ্রামে অংশ নিয়ে মঞ্চ কাঁপাচ্ছে।
গানের জগতে আরও অনেক দূর এগিয়ে যেতে চায় জেসমিন। এজন্য সে পড়াশোনার পাশাপাশি একজন পেশাদার শিল্পী হওয়ার স্বপ্ন দেখে। দর্শক-শ্রোতা ও ভক্তদের প্রেরণায় সেই স্বপ্ন পূরণের বিষয়ে অনেকটাই আশাবাদী জেসমিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৪ ঘণ্টা পর খুললো ভারতীয় জি নেটওয়ার্কের চ্যানেল পরবর্তী সংবাদ কৃষিকে লাভজনক বাণিজ্যিক পেশা হিসেবে গড়ে তোলা হচ্ছে…