ads

বুধবার , ২৭ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’ পরিবেশিত

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’ পরিবেশিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত ‘মহুয়া সুন্দরী’র চমৎকার পরিবেশনা হয়েছে এবার শেরপুরে। ২৬ মার্চ বুধবার রাতে শহরের নারায়ণপুরস্থ ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার বাসভবন অঙ্গনে আয়োজিত এক ঘরোয়া সাস্কৃতিক অনুষ্ঠানে মহুয়া সুন্দরী পরিবেশিত হয়।
জানা যায়, রাজধানী ঢাকার নন্দন কলা কেন্দ্রের পরিবেশনায় ওই নৃত্যনাট্যের শ্রেষ্ঠাংশে ছিলেন সিনথিয়া, শাহেদ, সেলিনা হক, মানস, রুবেল, ইনা, শামীম, এমআর ওয়াসেক প্রমুখ। এমআর ওয়াসেকের নৃত্য ও আবু বকর সিদ্দিকের সঙ্গীত পরিচালনায় নৃত্যনাট্যটি ব্যাপক দর্শক উপভোগ্য হয়ে উঠে। অনেকের মতে, এমন চমৎকার পরিবেশনা শেরপুরে এটাই প্রথম হতে পারে। এছাড়া অনুষ্ঠানের প্রথমার্ধে ঢাকা থেকে আগত শাহীন খান ও অর্চনা মালাকার এবং শেষার্ধে এলিজা পুতুলের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকার শিল্পী নয়ন।
অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশীষ রঞ্জন দাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও বিচারপতি পতœী সিপ্রা দাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্থানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত মেয়র এডভোকেট আব্দুল মান্নান প্রমুখ। অতিথিদের অভ্যর্থনা জানান কোম্পানীর কো-চেয়ারম্যান মিসেস রেহানা ইদ্রিস ও ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মিভূত পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘুমন্ত শ্রমিকের মৃত্যু