ads

বৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ

খবর টি পড়েছেন : ১৯১
নতুন এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজের আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ওই আবেদন নিয়ে রিটকারী এখন অন্য বেঞ্চে যাবেন বলে আদালতের আদেশের পর মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানিয়েছেন।
সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ জানুয়ারি হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেন।
মাহবুব উদ্দিন খোকন তখন সাংবাদিকদের বলেন, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু ওই অনুচ্ছেদ প্রতিপালন না করে, অর্থাৎ দশম সংসদ ভেঙে না দিয়ে একাদশ সংসদে নির্বাচিত সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী। তিনি জানান, তা ছাড়া ২৮ জানুয়ারি দশম জাতীয় সংসদের পাঁচ বছর পূর্ণ হবে। অথচ মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত ৩ জানুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, যা আইনের চোখে অচল ও বেআইনি। এ জন্য রিটটি দায়ের করা হয়েছে।
এর আগে ৮ জানুয়ারি একাদশ সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাতিলের দাবি জানিয়ে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশও দিয়েছিলেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিরোধী দলের আসনে বসবেন ১৪ দলের শরিকরা :… পরবর্তী সংবাদ সন্ত্রাস-মাদক-জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স’ : প্রধানমন্ত্রী

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads