ads

মঙ্গলবার , ১৫ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের উদ্বেগ কমাতে কাজ করবেন তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৪
সাংবাদিকদের উদ্বেগ কমাতে কাজ করবেন তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ‘উদ্বেগ’ কমাতে কাজ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি ১৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওই কথা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে তা কমাতে কাজ করবো। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।’
ভুঁইফোড় অনলাইন ও অনলাইন টিভির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যম আজকের বাস্তবতা। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যম আজকের বাস্তবতা। বাংলাদেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যপক বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়, কিন্তু এটি যাতে সঠিকভাবে হয়, নিয়মনীতির মধ্যে থেকে হয় সে কাজটি করা হচ্ছে আমাদের লক্ষ্য।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘অনলাইনের জন্য নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। অনলাইনের যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে নীতিমালার ভিত্তিতে তখন ভুঁইফোড় অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে, কমে যাবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমার পূর্বসূরী সেই কাজটি অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। ২৮ তারিখ (২৮ জানুয়ারি) সময়সীমা আছে, চেষ্টা করবো সময়সীমার মধ্যে করা যায় কি না। কিন্তু সেটি করতে গেলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। যত দ্রুত সম্ভব সেটি আমরা করবো। বর্তমান যে ওয়েজবোর্ড সেখানে টেলিভিশন নাই। টেলিভিশন সাংবাদিকদেরও সেখানে আসা দরকার। সেটি নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো। আর ওয়েজবোর্ড বাস্তবায়ন করবেন ঘোষণা দিয়ে কেউ না করে থাকলে সেটিও আমরা তদারক করবো।’
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘পদ্মা সেতুর পাশেই হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ পরবর্তী সংবাদ বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads