ads

মঙ্গলবার , ২৭ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধানের শীষ নয়, ছাতা নিয়ে লড়বেন অলি আহমদ

খবর টি পড়েছেন : ২১১
ধানের শীষ নয়, ছাতা নিয়ে লড়বেন অলি আহমদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ধানের শীষ নিয়ে নয়, দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করব।
২৬ নভেম্বর সোমবার রাতে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ওই কথা জানান।

Shamol Bangla Ads

অলি আহমদ বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনে আমি ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছিলাম। এলাকার মানুষের কাছ থেকে যে সম্মান পাচ্ছি তা রক্ষার জন্য আমার দলের ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাদের কাছে এ প্রতীক খুব পরিচিত।

তিনি বলেন, এলডিপি জোটের কাছে ১১টি আসন চেয়েছে। আমি ছাড়া অন্যরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

অলি আহমদ আরও বলেন, দলের নিবন্ধন টিকিয়ে রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করতে এটাও একটা কারণ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের অন্যতম এই নেতা চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে নির্বাচন করবেন।

উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অলি আহমদ নতুন দল এলডিপি গঠন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন।

ওই নির্বাচনে অলি আহমদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আফছার উদ্দিন আহম্মদ। তিনি ৬১ হাজার ৬৪৬ ভোট পেয়েছিলেন। আর অলি আহমদ পেয়েছিলেন ৮২ হাজার ৩৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী তৃতীয় হয়েছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টঙ্গী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরবর্তী সংবাদ সিএমএইচে ভর্তি এরশাদ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads