ads

মঙ্গলবার , ২৭ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিএমএইচে ভর্তি এরশাদ

খবর টি পড়েছেন : ২১২
সিএমএইচে ভর্তি এরশাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। ২৭ নভেম্বর মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়।

Shamol Bangla Ads

জাপা চেয়ারম্যানের প্রেসসচিব সুনীল শুভ রায়ের বরাত দিয়ে ইউএনবি জানায়, অসুস্থ বোধ করায় সকালে তাকে সিএমএইচে নেওয়া হয়। তিনি হাঁটুব্যাথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। প্রেসসচিব আরও জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এরশাদের সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি যাচ্ছেন না।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল এরশাদের জাতীয় পার্টি। আসন্ন সংসদ নির্বাচনে এরশাদের সঙ্গে আওয়ামী লীগের এখনো পর্যন্ত আসন সমঝোতা হয়নি। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও দলটির একাধিক নীতিনির্ধারণী সূত্র থেকে জানা যায়, জাপাকে ৩১টি আসন দিতে চায় দলটি।

Shamol Bangla Ads

তবে শুরুর দিকে এরশাদ ৭০/৮০ আসন দাবি করলেও সেই অবস্থান থেকে সরে এসে ৪৭টি আসনের দাবি তুলেছে। মহাসচিব রুহুল আমিন হাওলাদার গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে বলেন, আসন্ন নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে জাপা। এরপর মহাজোটের সঙ্গে আসনের বিষয়টি চূড়ান্ত করা হবে।

এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হলেন এইচ এম এরশাদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধানের শীষ নয়, ছাতা নিয়ে লড়বেন অলি আহমদ পরবর্তী সংবাদ খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads