ads

সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হলি আর্টিজানে হামলার বিচার শুরুর নির্দেশ আদালতের

খবর টি পড়েছেন : ১,১৮২
হলি আর্টিজানে হামলার বিচার শুরুর নির্দেশ আদালতের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুই বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ৮ আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে ৫ তরুণের ওই হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে জবাই ও গুলি করে হত্যা করা হয়।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান ২৬ নভেম্বর সোমবার ওই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষাগ্রহণ শুরুর জন্য ৩ ডিসেম্বর দিন ঠিক করে দেন।

Shamol Bangla Ads

আসামিদের মধ্যে নব্য জেএমবির সদস্য জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগরকে অভিযোগ গঠনের শুনানিতে হাজির করা হয়।

বাকি ২ আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনকে পলাতক দেখিয়েই ওই মামলার বিচার কাজ চলবে।

Shamol Bangla Ads

এ ট্রাইবুনালের পেশকার আতাউর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের শুনানিতে আদালতে উপস্থিত আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির গত ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি পরবর্তী সংবাদ খালেদাকে কারাগারে রেখেই নির্বাচনে যাচ্ছি : মির্জা ফখরুল

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads