ads

রবিবার , ১৪ অক্টোবর ২০১৮ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর রেল সংযোগের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : পদ্মা সেতুর রেল সংযোগের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে ১৪ অক্টোবর সকালে পদ্মা সেতুর নামফলক উন্মোচন এবং সেতুর রেল সংযোগ নির্মাণ ও মাওয়া প্রান্তে নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ উদ্বোধন করেন তিনি।

এছাড়াও দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতুর রেল সংযোগ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার সঙ্গে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

সকাল সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে ওই নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন তিনি।

একই সঙ্গে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নামফলক উন্মোচন এবং মাওয়া প্রান্তে নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করেছেন। পরে তিনি ঢাকা-মাওয়া-ভাঙ্গা ৬ লেনের এক্সপ্রেসওয়ে হাইওয়ে মহাসড়কের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর প্রধানমন্ত্রী এক সুধী সমাবেশে বক্তব্য দেন।

‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পে’র প্রথম পর্যায়ের কাজ জাজিরা ও শিবচর হয়ে মাওয়া ও ভাঙ্গার মধ্যে রেল সংযোগ স্থাপন করবে। আর পদ্মা বহুমুখী সেতুর মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোরের মধ্যে বৃহত্তর সংযোগ প্রতিষ্ঠিত হবে।

চীন সরকার মনোনীত নির্মাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লি. চীন জিটুজি পদ্ধতির আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে। এ ব্যাপারে চীন এক্সিম ব্যাংকের সঙ্গে ২৬৬৭ দশমিক ৯৪ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ২৩ কিলোমিটার এলিভেটেড সেতুপথ নির্মিত হবে। এই সেতুপথে একাধিক লিফটসহ দুটি প্লাটফর্ম, একটি মেইন লাইন ও দুটি লুপ লাইন নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী ২০১৫ সালের ১২ ডিসেম্বর শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের মাওয়ায় মূল সেতু নির্মাণ ও নদী শাসন কাজের উদ্বোধন করেন।

মাওয়ায় অনুষ্ঠান শেষ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের শিবচরে যাবেন এবং কাঠালবাড়ি ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads