ads

মঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদ্রাসার উন্নয়নে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ

খবর টি পড়েছেন : ১৭৫
মাদ্রাসার উন্নয়নে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সারা দেশে এক হাজার ছয়শ ৮১টি মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে প্রায় ছয় হাজার কোটি টাকা সর্বোচ্চ ব্যয় ধরে ১৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মোট ১৭ হাজার সাতশ ৮৬ কোটি ৯৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ হাজার আটশ ১৩ কোটি ৪৪ লাখ টাকা, আর বৈদেশিক সহায়তা থেকে তিন হাজার নয়শ ৩০ কোটি ৮৯ লাখ টাকা ও বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪২ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হবে।
সংসদ সদস্যদের দেয়া তালিকা অনুযায়ী তাদের নিজস্ব এলাকায় ছয়টি করে মাদ্রাসার উন্নয়ন করা হবে। এছাড়াও বিশেষ বিবেচনায় সারাদেশে আরও দুইশটি মাদ্রাসার উন্নয়ন করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ মাগুরায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষক নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads