ads

মঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৩৬
অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার অক্টোবরের মাঝামাঝি গঠন করা হবে। নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কেউ থাকার সম্ভাবনা নেই। মন্ত্রিসভার আকার ছোট হবে। তিনি ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিতর্কিতরা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না। যাদের অবস্থান জনগণের কাছে ভালো তাদের আরো গণমুখী প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে। কাকে মনোনয়ন দেয়া হবে-এমন সিদ্ধান্ত কোনো প্রার্থীকে জানানো হয়নি।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে যদি না আসে তাহলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে। আর বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করবে। তবে সবক্ষেত্রে আসন বণ্টন নিয়ে আলোচনা হবে।
ট্রেনে করে উত্তরবঙ্গ সফর নিয়ে গণমাধ্যমে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে কয়েক লাখ লোকের দুর্ভোগ হয়েছে, সেটা মিডিয়ায় আসেনি। ট্রেনের যাত্রী ছিল ৬৫০ জন। সেটা খুব বড় দুর্ভোগ হিসেবে প্রচার করেছে মিডিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ পরবর্তী সংবাদ মাদ্রাসার উন্নয়নে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads