ads

মঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

খবর টি পড়েছেন : ১২৯
বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাতীয় সংসদে নেমে এসেছে অন্ধকার। সংসদ অধিবেশন শুরুর ১৫ মিনিট আগে বিদ্যুৎ চলে যাওয়া পরও সেখানে লাইন দিতে না পারায় সংসদের বেশির ভাগ রুম অন্ধকারে ছেয়ে যায়। তবে জেনারেটরের মাধ্যমে সংসদ অধিবেশন সোয়া এক ঘণ্টা চলার পর বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ায় তড়িঘড়ি করে সংসদের অধিবেশন মুলতবি করা হয়। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় সংসদ অধিবেশন চলার পনের মিনিট আগে বিদ্যুৎ চলে যায়। সেই অবস্থাতেই অধিবেশন শুরু হয়। পরে বিদ্যুৎ আসলেও সংসদে লাইন দেয়া যাচ্ছিল না। লাইন দিলেই কেটে যাচ্ছিল। এরপর ঘণ্টা খানেক অধিবেশন চলার পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সংসদের সব কাজ স্থগিত করে বুধবার বিকেল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করেন।
এ বিষয়ে পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমাদের সংসদ চলে মেঘনা ঘাটের ৪০০ মেঘাওয়াট বিদ্যুৎগ্রিডের মাধ্যমে। কিন্তু সেখানে কারিগরি সমস্যা দেখা দেয়ায় সংসদের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এজন্য সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে।’
সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ার কিছুক্ষণ পর তা আসলেও সংসদের লাইন দেয়া যাচ্ছিল না। বার বার কেটে যাচ্ছিল। এজন্য এখন আর লাইন দেয়ার সাহস পাচ্ছেন না কর্মকর্তারা। পরীক্ষা-নিরীক্ষা করে লাইন দেয়া হবে।
সংসদের চিফ হুইপ ও ডেপুটি স্পিকারের কার্যালয়ের কয়েকটি রুম ঘুরে দেখা গেছে তারা মোবাইলের লাইন দিয়ে জরুরি কাজ করছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টার পর বিদ্যুৎ স্বাভাবিক হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাগুরায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষক নিহত পরবর্তী সংবাদ আদালতে যেতে খালেদা জিয়ার অস্বীকৃতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads