ads

মঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

খবর টি পড়েছেন : ১৫৪
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ৯ হাজার ৭৬৭ জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান। নিয়োগের জন্য মনোনীতদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফল প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২০ এপ্রিল থেকে পার্বত্য জেলা বাদে চার ধাপে ৬১ জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩ লাখ আবেদনকারীর মধ্যে ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে উত্তীর্ণ হন ২৯ হাজার ৫৫৫ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন পরবর্তী সংবাদ চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads