ads

বুধবার , ৫ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অাগুন : ১৪ ঘর পুড়ে ছাই

খবর টি পড়েছেন : ১৫৭
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অাগুন : ১৪ ঘর পুড়ে ছাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল (পুটিনবনিয়া) রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ১৪টি ঘর। পুলিশের ধারণা গ্যাস সিলিন্ডার থেকে অাগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার রাত দুইটার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল পুটিনবনিয়া রোহিঙ্গা শিবিরের পশ্চিম ব্লকে এ আগুন লাগে। এর অাগের দিন সোমবার এই রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ের ভেতর থেকে তিনজন গলাকাটাসহ ছয় রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছিল। যাদের উখিয়া থেকে অপহরণ করে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল।
রোহিঙ্গা ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে টেকনাফের হোয়াইক্যং পুটিনবিনয়া রোহিঙ্গা শিবিরে পশ্চিম ব্লকে হঠাৎ করে একটি পলিথন ঘরে অাগুন লাগে। ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় মুহূর্তে সব ঘরে আগুন লেগে যায়। ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে যায়। এতে ১৪টি ঘরের ২৮টি কক্ষ অাগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই সব ঘরে দু’টি করে কক্ষ ছিল। গত বছরের ২৫ অাগষ্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে এখানে পাহাড়ে বসতি গড়েন রোহিঙ্গারা। সেখানে ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা রয়েছেন।
হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসঅাই) দীপনকর কর্মকার বলেন, গ্যাস সিলিন্ডারের আগুনে রোহিঙ্গা শিবিরে ১৪টি ঘরের ২৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হোয়াইক্যং রোহিঙ্গা শিবিরের হেড মাঝি মো. জাবের বলেন, হঠাৎ করে রাতে অাগুন ধরে ক্যাম্পের ১৪টি মতো ঘরে পুড়ে গেছে। তাদেরকে অাত্মীয়-স্বজনদেন ঘরে অাশ্রয় দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলো মেরামত করার প্রস্তুতি চলছে।
পুড়ে যাওয়া একটি ঘরে থাকা মো. রফিক বলেন, ওপারে ঘর ও সহায় সম্বল হারিয়ে এপারে অাশ্রয় নিয়েছিলাম। একটি বছর পেরিয়ে গেল, কোনোমতে ভাল কাটছিল দিন। কিন্তু হঠাৎ করে রাতের অাগুন সব শেষ করে দিল। শুধু একটি ঘরে কিছু কাপড়। চাল, ডাল সম্বল ছিল সেগুলোও শেষ হয়ে গেছে। এখন অামি নিঃস্ব হয়ে গেছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলো এনজিওর মাধ্যমে পুনরায় নির্মাণ করে দেওয়া হবে। রোহিঙ্গা শিবির গুলোতে অাইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সালাম মুর্শেদী পরবর্তী সংবাদ শপথ নিলেন লিটন ও আরিফুল

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads